“স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে”
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)
১৩ জুন, ২০২৩, 3:28 PM

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে জনপ্রতিনিধিদের। তিনি বলেন, জনপ্রতিনিধিগণ দায়িত্ববোধ থেকে কাজ করলে প্রতিটি ইউনিয়নে উন্নয়ন নিশ্চিত হবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের আজকের মৌলিক প্রশিক্ষণ কোর্সের ব্যাবস্থা নিয়েছেন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এমআইএলজি) এর আয়োজনে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে,(১৩ জুন) মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের মিলয়াতনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক কোর্সের (৪ র্থ ব্যাচের) তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে উল্লেখ করে বলেন, সরকারের সকল উন্নয়ন কার্যক্রম আপনারা মানুষের কাছে তুলে ধরুন। আওয়ামীলীগ সরকারের টানা মেয়াদে আপনাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ আর্থিক ও খাদ্য সহায়তা প্রভৃতি দেওয়া হয়েছে তথ্য প্রমাণসহ তুলে ধরে সাধারণ জনগণের পাশে দাঁড়ান। তিনি আরো বলেন, আইন শৃংখলার উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করুন। সামাজিক সম্প্রীতি সুরক্ষায় ভূমিকা রাখুন।
দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে কোর্স পরিচালনা করেন ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং কোর্স সমন্বয়ক হিসেবে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির। প্রশিক্ষণ অনুষ্ঠানে কোর্স প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন এবং সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় সদর উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং সদর উপজেলা টেকনিশিয়ান মোঃ জুয়েল মন্ডল।
প্রশিক্ষণে সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ ছিদ্দিকুর রহমান, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হোসেন ও গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ এমার হক সহ তিনটি ইউনিয়ন পরিষদের সচিব এবং সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৩ জন ইউপি চেয়ারম্যান, ৩ জন ইউপি সচিব, ২৭ জন ইউপি সদস্য ও ৯ জন নারী ইউপি সদস্যগণসহ মোট ৪২ জন অংশগ্রহণ করেন।