শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতা হানির ঘটনায় শিক্ষক সাময়িক বরখাস্ত

#
news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের  সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার এর বিরুদ্ধে ফের ছাত্রীদের শ্লীলতা হানির ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

১৩ জুন মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।  শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ ছরোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, শিকারপুর ইউনিয়নের ইউপি সদস্য আশ্রাফ আলী রাড়ী, ইউপি সদস্য দুলাল হাওলাদার , বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হাওলাদার,মোঃবাবুল খান,মোঃ কামাল হোসেন মোল্লা।

উল্লেখ্য  গত ১১ জুন দুপুর ১:৩০ মিনিটের সময়  ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে বিদ্যালয় প্রধান শিক্ষককের বিষয়টি প্রতিবাদ করতে গেলে ঐ শিক্ষক টের পেয়ে কলিগদের  সহায়তায় পালাতে সক্ষম হয়। অভিযুক্ত শিক্ষকে রুমে না পেয়ে তার ছবি এবং চেয়ার সরিয়ে ফেলে।

পরের স্থানীয় ইউপি সদস্য আশরাফ হোসেন রাঢ়ী,  বিদ্যালয় সভাপতি ৮ নং শিকারপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বিচারের আশ্বাসে বিক্ষোভ কারীরা স্কুল ত্যাগ করেন। তারই ধারাবাহিকতায় ১৩ জুন সকাল দশটায় বিদ্যালয় কর্তৃপক্ষ লম্পট  প্রধান শিক্ষক নুর হক সরদারকে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুনকে  ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক করা হয়।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর

১৩ জুন, ২০২৩,  3:23 PM

news image
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার