শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা

#
news image

সুনামগঞ্জের ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭-১৩ জুন সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যেদিয়ে পুষ্টি  সপ্তাহ পালিত হয়।“মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে ও ডা. মহসিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব মোস্তফা।
 
এ সময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন,  আর এম ও ডা সাইদুর রহমান, শিক্ষক প্রনব দাস মিঠু,স্বাস্থ্য কর্মি কামরুল ইসলাম প্রমূখ।চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের হাত থেকে পুরুষ্কার গ্রহন করে শিক্ষার্থী সৃজন বর্মন স্নেহ, কথা দাস,জয়িতা দাস,প্রত্যাশা আচার্য্য।
 
অনুষ্ঠানে কালামে পাক থেকে তিলাওয়াত করেন ইমাদ উদ্দিন ও গীতাপাঠ করেন সুমি আচার্য্য।অনুষ্ঠান শেষে বিভিন্ন এতিম খানায় খাদ্য হিসাবে ফল বিতরণ করা হয়। 

সাকির আমিন, ছাতক, সুনামগঞ্জ

১৩ জুন, ২০২৩,  3:19 PM