শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

৩৭ বছরে চীনে সর্বনিম্ন বিয়ের রেকর্ড, প্রভাব জন্মহারে

#
news image

চীনে গত বছর মাত্র ৬.৮৩ মিলিয়ন দম্পতি বিয়ে করেছেন। আগের বছরের তুলনায় সংখ্যাটি প্রায় ৮ লাখ কম। বিয়ের রেকর্ড ২০২২ সালের শেষে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত এক দশক ধরে ক্রমাগত এই ধারা অব্যাহত রয়েছে, যদিও কোভিড -১৯ লকডাউনের কঠোর নীতি বিয়ের মোট সংখ্যাকে প্রভাবিত করতে পারে। সিজিটিএন/ব্লুমবার্গ

দেশটিতে মহামারী বিধিনিষেধ অনুসরণ করে গত বছর কয়েক সপ্তাহ ধরে কয়েক মিলিয়ন মানুষ নিজেদের গৃহবন্দী রাখায় অনেক যুগলের পক্ষে বিয়ে করা সম্ভব হয়নি। চীন সরকার এখন জন্মহার এবং জনসংখ্যার হ্রাসের সাথে মোকাবেলা  করছে। ২০২২ সালে, চীনের জনসংখ্যা ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছে, এটি এমন একটি পতন যা দেশের অর্থনীতি এবং নাগরিক সংখ্যায় দীর্ঘ সময়ের পতনের সূচনা করবে।

চীনের জন্মহার গত বছর প্রতি ১,০০০ জনের মধ্যে ৬.৭৭ নেমে এসেছে, যা রেকর্ডে সর্বনিম্ন। ২০২১ সালে এটি ছিলো ৭.৫২। জনসংখ্যাবিদরা সতর্ক করেছেন যে চীন ধনী হওয়ার আগেই বুড়ো হয়ে যাবে, কারণ এর কর্মশক্তি সঙ্কুচিত হবে এবং ঋণগ্রস্ত স্থানীয় সরকারগুলিকে তাদের বয়স্ক জনসংখ্যার জন্য বেশি ব্যয় করতে হবে। বিয়েকে উৎসাহিত করতে এবং দেশে জন্মের হার বাড়ানোর জন্য চীন গত মাসে ২০ টিরও বেশি শহরে পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেয়।কিছু প্রদেশ নবদম্পতিকে সবেতন বিবাহ ছুটির মেয়াদ বাড়ানোর সুযোগ করে দিচ্ছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৩ জুন, ২০২৩,  8:43 AM