শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ভারত গত দুই বছরে ১৫০টি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে

#
news image

ইউনিয়ন মিনিস্ট্রি অব ইনফরর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং (আইএন্ডবি) অব ইন্ডিয়া ২০২১ সালের মে মাস থেকে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল নিষিদ্ধ করেছে। ‘ভারত বিরোধী’ বিষয়বস্তুর কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনটি আরো জানায়, তথ্য প্রযুক্তি (আইটি)’র সেকশন ৬৯এ ধারা লংঘনের দায়ে ওই ওয়েবসাইট ও চ্যানেলগুলো মুছে ফেলা হয়। এই আইনের আওতায় কেন্দ্র যে কোন সরকারি সংস্থাকে ভারতের সার্বভৌমত্ব ও অখ-তার জন্য হুমকি, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা জনিত কারণ বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়- এমন সব বিষয়বস্তু ব্লক করতে নির্দেশনা দিতে পারে।

হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি করে জানায়, ‘মন্ত্রণালয় ভারত-বিরোধী বিষয়বস্তু প্রচারের দায়ে গত দুই বছরে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউভ ভিত্তিক নিউজ চ্যানেলকে নিষিদ্ধ করেছে।’

যেসব ইউটিউব নিউজ চ্যানেল নিষিদ্ধ করা হয়- সেগুলোর গ্রাহক সংখ্যা ছিল ১২,১২৩,৫০০ এরও বেশি ও এগুলোতে মোট ভিউ ছিল ১,৩২০,৪২৬,৯৬৪। ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির মধ্যে- খবর উইথ ফ্যাক্টস, খবর তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাও, মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া ও আপনি দুনিয়া টিভি রয়েছে।

আই অ্যান্ড বি মন্ত্রী বলেন, ‘যে (সামাজিক মিডিয়া) অ্যাকাউন্ট যা একটি ষড়যন্ত্র বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

নাগরিক অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৩,  8:22 PM