উজিরপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর শিলতা হানির ভিডিও ফাঁস!
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
১২ জুন, ২০২৩, 7:49 PM

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার এর বিরুদ্ধে ফের ছাত্রীদের শীলতা হানির ভিডিও ফাঁস। স্থানীয়দের প্রতিবাদের মূখে শিক্ষকের পালায়ন।
স্থানীয়, স্কুল ও পুলিশ সূত্রে জানা যায়,১১ জুন দুপুর ১:৩০ এ সময় ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে বিদ্যালয় প্রধান শিক্ষককের বিষয়টি প্রতিবাদ করতে গেলে,প্রধান শিক্ষক টের পেয়ে কলিগদের সহায়তায় পালাতে সক্ষম হয়। অভিযুক্ত শিক্ষকে রুমে না পেয়ে তার ছবি এবং চেয়ার সরিয়ে ফেলে।
পরের স্থানীয় ইউপি সদস্য আশরাফ হোসেন রাঢ়ী, বিদ্যালয় সভাপতি ৮ নং শিকারপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বিচারের আশ্বাসে বিক্ষোভ কারীরা স্কুল ত্যাগ করে। পরে বিদ্যালয় সভাপতি ছরোয়ার হোসেন এর সভাপতিত্বে বিকাল তিনটা জরুরী সভার আয়োজন করা হয়। সভা শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যবৃন্দ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষক নুরুল হক সরদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।প্রধান শিক্ষকের এই ধরনের ঘটনায় কর্তৃপক্ষ আগামী ১৩ জুন সকাল ১০ টায় বিদ্যালয়ের ছাত্র গার্জিয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জরুরী সভার আয়োজন করা হয়েছে।ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, প্রধান শিক্ষক নুরুল হক সরদারের বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং বর্তমানে তিনি সাসপেন্ডে রয়েছে আইনগত জটিলতার কারণে তাকে সম্পূর্ণ বহিষ্কার করা যায়নি।
স্থানীয় মোঃ কামাল হোসেন মোল্লা, মোঃ বাবুল হোসেন খান, ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার সহ একাধিক ব্যক্তি জানান , প্রধান শিক্ষক নুরুল হক এ ধরনের ঘটনায় ছাত্রছাত্রীর অবিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, একই সাথে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়েছে।
প্রধান শিক্ষকের নুরুল হক সরদারকে ফোন দিলে তিনি জানান এধরনের কোন ঘটনা ঘটেনি।এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ছরোয়ার হোসেনের কাছে জানতে চাইলে, তিনি জানান, আগামীকাল ১৩ জুন সকাল ১০ টায় জনসম্মুখে সভার মাধ্যমে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
উজিরপুর মডেল থানার, এসআই খাইরুল আলম ও এস আই রাজীব দাস সনেট জানান,ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।