শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ নিহত গ্রেফতার ১

#
news image

নাটোরের লালপুরে প্রতিপক্ষের ইটের আঘাতে মো. মোজাফর মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আজ রোববার (১১ জুন) সকাল ১০টায় দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন নত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাফর মন্ডল (৭০) উপজেলার উত্তর লালপুর গ্রামের বিদন মন্ডলের ছেলে। গ্রেফতার দিপু আলী (২৬) উত্তর লালপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. উজ্জল হোসেন জানান, পারিবারিক পূর্ব শক্রতার জেরে গত শনিবার (১০ জুন) উপজেলার ছয়রাস্তার মোড়ে মোজাফর মন্ডল ও প্রতিবেশী দীপু আলীর মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে মোজাফর রক্তাক্ত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসা শেষে বৃদ্ধকে বাড়িতে নিয়ে আসলে রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

১২ জুন, ২০২৩,  8:57 AM