শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

#
news image

নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আজিমনগর স্টেশনের গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারী উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের সাবান আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে রোকেয়া বেগম রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

১২ জুন, ২০২৩,  8:51 AM