শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

খোঁজ মিলল এভারেস্টের থেকেও উঁচু পর্বতের

#
news image

খোঁজ মিলল এভারেস্টের থেকেও সুবিশাল পর্বলমালার। দেড় বা দুইগুণ নয়, এভারেস্টের তুলনায় ন্যূনতম তিন-চারগুণ বড় এই পর্বতমালা সেঁধিয়ে রয়েছে পৃথিবীর ভূগর্ভে।

বিজ্ঞানীদের মত অনুযায়ী কেন্দ্রমণ্ডল (কোর) এবং গুরুমণ্ডল (ম্যান্টল)-এর মাঝে এটির অবস্থান।

এই গবেষণার সঙ্গে যুক্ত অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে তৈরি হওয়া তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির অস্তিত্ব সম্পর্কে জানা যায় ।

বিজ্ঞানীদের মতে, ভূপৃষ্ঠ থেকে ৮.৮ কিলোমিটার উচ্চতায় এভারেস্ট পর্বতশৃঙ্গ। আর ভূগর্ভে লুকিয়ে থাকা পর্বতশৃঙ্গটির উচ্চতা ৩৮ কিলোমিটার। অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো বলেন, ''অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করে হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের খোঁজ মেলে।

উপাদানগুলি এক-এক জায়গায় এক-এক রকম পুরু। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও অনেক বেশি। তার থেকেই আমরা বুঝতে পারি, এটা পৃথিবীর গর্ভে থাকা এক পর্বত। যার উচ্চতা এভারেস্টের ৫ গুণ।''

নাগরিক অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৩,  5:24 PM