শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ : পুতিন

#
news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ শুরু হয়েছে,কিন্তু এখনও পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেয়া এক সাক্ষাতকারে পুতিন শুক্রবার এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। গতকাল ও তার আগের দিন প্রচন্ড যুদ্ধ হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইউক্রেন বলে আসছে তারা তাদের মাটি থেকে রুশ সৈন্যদের হটাতে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।

নাগরিক অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৩,  4:14 PM