শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হোটেল ম্যানেজার জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি গ্রেফতার

#
news image

পটুয়াখালীতে আগুনে পুড়িয়ে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির হত্যার প্রধান আসামি সাকিব গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) ভোররাতে বরিশালের উজিরপুরে খালার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর দুপুরে পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সাকিব দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় ছিল। শুক্রবার রাতে উজিরপুরে মামার বাসায় আশ্রয় নিলে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোররাতে তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপার্দ করা হবে।

প্রসঙ্গতঃ রেস্ট হাউজের কক্ষে বসে নেশা করতে না দেয়া ও চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ২জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার গেষ্ট হাউসের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুবৃত্তচক্র। টানা ৬দিন যন্ত্রণা ভোগের পর বুধবার ভোররাতে শেখ হাসিনা বার্ণ ইনিষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮।

হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকায় জাহাঙ্গীরের লাশ নিযে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে  দুমকি উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ও নিজ এলাকার মানুষ 

পরে মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোঃ আরিফুর রহমান (মামুন) দুমকি, (পটুয়াখালী)

১০ জুন, ২০২৩,  4:10 PM