শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিন রহমান( ৪০) নামে এক অটো চালকের মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০জুন) সকাল ৮টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিন রহমান পার্শ্ববর্তী নাবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে একটি  (ব্যাটারি চালিত) অটো রিক্সা ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক এলাকায় একই দিক থেকে আসা (ঢাকা মেট্রো- ট-১৩-৫৫৩৮) ছিনা-মুন্নি নামে একটি পাইপ বোঝাই ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় ওই অটোরিকশা কে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটো রিকশা চালক হামিন রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক ও সহোযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

১০ জুন, ২০২৩,  4:09 PM