শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপালে গাঁজাসহ এক যুবক গ্রেফতার 

#
news image

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে ফয়লা বাজার এলাকা থেকে ফাহাদ গাজী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে।  সে উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজী'র পুত্র।

 ৯ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ফয়লা বাজারের জাহাঙ্গীরের ভাতের হোটেলের  সামনে  এক ব্যক্তি গাঁজা নিয়ে  অবস্থান করছে।  এর ভিত্তিতে  এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাহাদকে চ্যালেঞ্জ করে এবং তার  দেহ তল্লাশী করে।  দেহ তল্লাশী করলে  তার কাছে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা পাওয়া যায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০ গ্রাম গাঁজাসহ উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মল্লিক মোঃ জামান, রামপাল (বাগেরহাট)

১০ জুন, ২০২৩,  3:47 PM