শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে ৫০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

#
news image

সাভারে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে সাংবাদিকদের ডিবি উত্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সাভারের আমিনবাজার এলাকা হতে মো. জাকির হোসেন (৪০) নামের ব্যক্তিকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার চরখেজুরবাগ এলাকার মৃত শাহ আলমের পুত্র।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এ প্রতিবেদককে জানান, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিবির সরাসরি নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) এসআই মো. আমিনুল ইসলামের একটি চৌকষ টিম সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে মো. জাকির হোসেন নামের ওই মাদক ব্যবসায়ীকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক মামলা দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

০৮ জুন, ২০২৩,  8:23 PM