শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

পটুয়াখালীতে  পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া হোটেল ম্যানেজার জাহাঙ্গীরের  মৃত্যু 

#
news image

পটুয়াখালীতে চাঁদা না দেয়াই বখাটের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের মৃত্যু হয়েছে।  বুধবার  রাত সাড়ে ১০ টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এদিকে তার মৃত্যুতে দুমকি উপজেলার মুরাদিয়ায় তার নিজ বাড়িতে চলছে শোকের মতম। এছাড়া জাহাঙ্গীর হত্যার বিচার চাই নামক মেসেঞ্জার গ্রুপে হত্যা কারীদের বিচারের দাবি জানিয়েছেন মুরাদিয়া তথা দুমকির বিভিন্ন স্তরের লোকজন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৮। শাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন শাকিব গাজী পরে চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করেন। এসময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন পর আজ সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে।

মোঃ আরিফুর রহমান (মামুন) দুমকি, (পটুয়াখালী)

০৮ জুন, ২০২৩,  3:37 PM