শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

#
news image

জামালপুরের বকশীগঞ্জে আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদ্যালয় বন্ধ কিনা জানতে গিয়ে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে ওই শিক্ষার্থীর পরিবার। সোমবার (৫ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে টেংরামারী গ্রামের এক কাঠ মিস্ত্রির তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা বিদ্যালয় বন্ধ কিনা তা জানতে তার শিক্ষা প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গিয়ে জানতে পারে সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিদ্যালয় থেকে বাড়ির দিকে ফেরার পথে ওই শিক্ষার্থীর দুসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখায়। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে মোতালেব মিয়া। দুইদিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মোতালেব মিয়া নামে একজনকে আজ রাত ১০টায় উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আসমাউল আসিফ

০৮ জুন, ২০২৩,  3:09 PM