শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তৃতীয় দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ এর তৃতীয় দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।

৭ জুন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চন বাজার এলাকায়  বিআইডব্লিউটিএয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । অভিযানে পাকা স্থাপনা, টিনসেট আধাপাকা বিল্ডিং, বাঁশের জেটি, টিনশেট ঘর, আধাপাকা ঘর,পাকা সীমানা প্রাচীর, বিল্ডিংসহ  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ একর জমি উদ্ধার করা হয়। এসময় বিআইডব্লিউটিএ উপ-পরিচালক এহতেশামুল পারভেজ, সহকারী সমন্বয় কর্মকর্তা গাজী মোহাম্মদ আবদুল মোতালিব, উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ  বলেন, শীতলক্ষ্যা নদীর তীরে  অবৈধভাবে স্থাপনা করে নদী দখলে  নিয়েছেন স্থানীয়রা। শীতলক্ষ্যা নদী রক্ষার্থে আমরা ৬ দিন অভিযান পরিচালনা করব।  আজকে তৃতীয় দিনে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করে তিন একর জমি উদ্ধার করতে সক্ষম হই। এ অভিযান আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

মঞ্জুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০৭ জুন, ২০২৩,  5:38 PM