সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ঝিনাইদহ ৩-আসনের  সাবেক এমপি নবী নেওয়াজ

#
news image

ঝিনাইদহ ৩ আসনের(মহেশপুর-কোটচাঁদপুর) সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  নবী নেওয়াজ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধায়  ভাঙ্গা আড়িয়াল খাঁ ব্রিজ পার হয়ে বন্দর খোলা নামক স্থানে পৌছালে গাড়ির  চাকা ব্রাস্ট হয়ে এ দূঘটনা ঘটে। তার বাম হাতটি আঘাত প্রাপ্ত এবং কপালে আঘাত লেগে কেটে যাওয়া সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

সাবেক এমপি নবী নেওয়াজ বলেন,খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা  প্রতীক  প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী গনসংযোগ শেষে সন্ধায় ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ভাঙা টোল প্লাজা পার হয়ে আড়িয়াল খাঁ ব্রিজের বন্দর খোলা নামক স্থানে পৌছালে পিছনের ডান পাশের চাকা ব্রাস্ট হয়ে যায়। গাড়িটি চার পাক খেয়ে রোড ডিভাইডারের সাথে গিয়ে ধাক্কা লাগে।

মৃত্যুর হাত থেকে অল্পের জন্য আল্লাহ  তালা আমাদেরকে রক্ষা করেছে। সে সময় সাথে থাকা  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার, কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল্লাহ রানা, জুবায়ের আহম্মেদ, কাজী মিরাজুল ইসলাম ডলার,মোঃ বেলাল হোসেন সকলেই শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি আরও বলেন বাম হাতটি আঘাতপ্রাপ্ত এবং কপালে আঘাত লেগে কেটে যাওয়ায় পঙ্গু হাসপাতালের পরিচালক  ডাঃ গনি মোল্লার অধীনে চিকিৎসাধীন আছেন। সুস্থতা কামনায় মহেশপুর-কোটচাঁদপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এমপি নবী নেওয়াজ।

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

০৭ জুন, ২০২৩,  5:36 PM