শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে জন্ম-মৃত্যু নিবন্ধনের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

#
news image

সাভারের ভাকুর্তা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর আন্তর্জাতিক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬জুন) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রায় পঞ্চাশ জন জন্ম-মৃত্যু নিবন্ধক কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ শের আলী।

আন্তর্জাতিক এ সেমিনারে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে সেমিনারে রেজিষ্টার জেনারেল রাশেদুল হাসান, প্রাক্তন সচিব ও কনসালটেন্ট শেখ মুজিবুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েদুল, সাভার মডেল থানার ইন্সপেক্টর ইনটেলিজেন্স মো. আব্দুল্লা বিশ্বাস, ভাকুর্তা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ আসওয়াদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আটটি দেশের প্রতিনিধিদের সবাইকে ভাকুর্তার ঐহিত্যবাহী বিভিন্ন রকমের গহনা উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে আটটি দেশের প্রতিনিধিরা ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে পৌঁছলে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীগণ ও ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন। পরে তারা ভাকুর্তা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নরমাল ডেলিভারি কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য ভাকুর্তা ইউনিয়নে শিশু জন্মের পরে ও মানুষ মৃত্যুর সাথে সাথে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হচ্ছে নিয়মিত। তবে প্রতিনিধি দলটি এসময় ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এস এম মনিরুল ইসলাম, সাভার

০৬ জুন, ২০২৩,  9:14 PM