শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

#
news image

জামালপুরে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিসহ সেবা প্রাপ্তিতে হয়রানি ও সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনগণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। গণশুনানির আগে দুদক দপ্তরে জমা পড়ে ১৬০টি অভিযোগ। এর মধ্যে ৬২টি অভিযোগের শুনানি করে দুদক।

জামালপুর সদর উপজেলার ২০টি সরকারি দপ্তরের নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে হুঁশিয়ারি, কারণ দর্শানোসহ প্রতিবেদন দাখিলের জন্য ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক কমিশনার।

জামালপুর দুদকের উপ পরিচালক তালেবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেম দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আসমাউল আসিফ

০৬ জুন, ২০২৩,  9:13 PM