শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ 

#
news image

''আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি'' এই স্লোগানকে ধারণ করে ফরিদপুর জেলার পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ফরিদপুর সার্কেল ও জেলা প্রশাসনের আয়োজনে,( ৫ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ সময় চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা বিআরটিএ (ইঞ্জিঃ) সহকারী পরিচালক মোঃ এমরান খান, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন। 

অন্যদের মধ্যে দিনব্যাপী অনুষ্ঠানে সড়ক আইনসহ দুর্ঘটনা রোধে সচেতনতামূলক নানা বিষয়ে চালকদের প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ তুহিন লস্কর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শত ২০ জন পেশাজীবী গাড়ি চালক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৫ জুন, ২০২৩,  11:55 PM