শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে ভারতীয় তরুণী বিয়ে করলেন বাংলাদেশী তরুনকে

#
news image

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে  নাইসা মল্লিক (২৬) নামের এক ভারতীয় তরুণী এসে বিয়ে করলেন বাংলাদেশী তরুন জুয়েল (২৪)কে। এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামে। 
 
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ভালোবাসার সুবাদেই গত এক সপ্তাহ আগে ওই প্রেমিকা নাইসা মল্লিক এসে উঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া  উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ইসলামিক স্বরিয়া মতে কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইরান সরকারের ছেলে জুয়েল (২৪) সরকারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিদেশী ওই প্রেমিকাকে এক নজর দেখতে স্থানীয় জনগন ভীড় জমাচ্ছেন প্রেমিক জুয়েলের বাড়িতে। 
 
নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক। তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার  ধারসা ছোট মল্লিকপাড়া। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও তিনি অনেক আনন্দে আছেন স্বামীর সাথে। তাদের এই প্রেমের কথা তার পরিবারকে জানালে তারা অস্বীকার করেন। পরে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেন। তারপর তিনি পাসপোর্ট এবং ভিসার  মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন বলে জানায় নাইসা। জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।
 
এ বিষয়ে ছেলের বাবা ইরান সরকার জানান, ভারতীয় এই মেয়ের সঙ্গে আমার ছেলে জুয়েল ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সেই মেয়ে সম্পর্কের টানে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে ও মেয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

মোঃ সৌরভ হোসাইন(সবুজ) সিরাজগঞ্জ।

০৫ জুন, ২০২৩,  8:25 PM