নান্দাইল সমাজ সেবা কার্যালয়ে সেবার মান বেড়েছে
মো. শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ)
০৫ জুন, ২০২৩, 8:09 PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজ সেবা কার্যালয়ে সেবার মান বেড়েছে। বর্তমান সরকারের আমলে হতদরিদ্র ও সাধারন মানুষকে প্রায় শতাধিক খাতে সেবা দেওয়া হচ্ছে। তন্মধ্য ২৩টি খাতে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সেবা নিশ্চিতকরণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা অবদি পর্যন্ত কাজ করে যাচ্ছে নান্দাইল উপজেলা সমাজ সেবা কার্যালয়।
সাধারন মানুষ আগে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে জানতোই না। কিন্তুু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের ফলে সমাজ সেবা অফিস থেকে বিভিন্ন ধরনের সেবার সুফল পাচ্ছে সাধারন জনগোষ্ঠী। ২০১৮ সনে নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী যোগদানের পর থেকে পাল্টে দিয়েছেন উপজেলার সমাজ সেবার চিত্র। যেখানে মাত্র ৩ হাজার ভাতাভোগী কার্ড ছিল, বর্তমানে সেখানে প্রায় ৪০ হাজার বিভিন্ন ভাতাভোগী কার্ড রয়েছে। আর সরকারি অফিসে টাকা ছাড়া সেবা নাই, একথার এখন আর ভিত্তি নাই।
বিশেষত বিনামূল্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঙ্গু ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা কার্ড প্রদান করা হচ্ছে। এছাড়া ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, অসুস্থ জটিল-কঠিন রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান, স্বচ্ছতার সহিত এতিমখানায় এতিমদের জন্য আর্থিক সহায়তা প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অসহায় আর্তমানবতার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ শতাধিক সেবা প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী।
তিনি আরও বলেন, নান্দাইল সমাজ সেবা অফিসে এখন দালামুক্ত সেবা গ্রহন করছে সাধারন জনগণ। এজন্য তিনি নান্দাইলের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহোদ্বয় সহ ইউপি জনপ্রতিনিধিগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল বলেন, সমাজ সেবা অফিসে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. ইনসান আলী একজন পরিশ্রমী ও সৎ-ন্যায়নিষ্টাবান অফিসার। তিনি জনপ্রতিনিধিদেরকে নিয়ে স্বচ্ছতার সহিত সেবা প্রদান করে যাচ্ছেন। আর কোন ত্রুটি পরিলক্ষিত হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করেন। তাঁর কার্যক্রম খুবই প্রশংসিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, উপজেলা প্রশাসনের প্রতিটি সরকারি দপ্তরের মাধ্যমে জনগণকে সঠিক সেবা প্রদানের চেষ্টা অব্যাহত আছে। দপ্তরগণকে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। তাঁর মধ্যে সমাজ সেবা কার্যালয় অন্যতম।” নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল বলেন, নান্দাইলে শতভাগ অসহায় সাধারন মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা সম্ভব হয়েছে।
সাধারন জনগোষ্টীর ৯৫ ভাগ মানুষ বর্তমান সরকারের সবধরনের সুফল ভোগ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ আওয়ামীলীগের নৌকার পক্ষে রায় দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।