শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজের ট্যাংকি বিস্ফোরণে দগ্ধ ৬

#
news image

শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকী বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গত শনিবার ৩ জুন রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জাহাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারী বরিশালের মো. হুমায়ুন (৫৪),চট্টগ্রামের মো. ইমতিয়াজ (৪২), মো. রুবেল (৩৮), মো. সোহেল(৩৮), শেরপুরের মো. ইমন (৩৫),পিরোজপুরের মো. রাকিব (২৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মুড়াপাড়ার দরিকান্দী এলাকার কিংফিশার ঘাটে নোঙ্গর করা খালি জাহাজের ট্যাংকি বিকট শব্দে বিস্ফোরণ হয়। ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণে দগ্ধদের ভর্তি করা হয়েছে।

তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের অবস্থা এখনো আশংকামুক্ত নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ থানার ওসি( তদন্ত) আতাউর রহমান বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ গত বছরও এখানে একইভাবে বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছিল।

মঞ্জুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০৪ জুন, ২০২৩,  10:10 PM