শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

#
news image

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল টু তাড়াইল সিএন্ডবি সড়কের শিমুুলতলা বাজার সংলগ্ন স্থানে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত মহিলা (৬০) নিহত হয়েছে।

শনিবার সকালে উক্ত বাজার থেকে প্রায় ১০০গজ পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাজার ব্যবসায়ী ও পথচারীদের ধারনা, ওই নারী রাস্তা পারাপার করতে গিয়ে হয়তো অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। তাঁরা আরো জানান, গতকাল রাতেও এই মহিলাকে বাজারের আশপাশে ঘুরতে দেখা গেছে। তবে তার নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল

০৩ জুন, ২০২৩,  11:21 PM