শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেল পানজাবি ও হিজাব

#
news image

শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পানজাবি ও হিজাব প্রদান করা হয়েছে।

শনিবার (৩রা জুন) সকাল ১০ টার সময় নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্র এবং ২৭ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে এই পানজাবি ও হিজাব বিতরণ করা হয়। 

প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জেনারেল শিক্ষার পাশাপাশি যেন ধর্মীয় শিক্ষা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সে লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পরিচালনা ও সার্বিক সহযোগিতা করছে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট ঢাকা।

নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে ১টা ও বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুরআন শিক্ষা করবে শিক্ষার্থীরা।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে এসময় কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পানজাবি ও হিজাবগুলো বিতরণ করেন নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপদেষ্টা সাজ্জাদুর রহমান, আরবী শিক্ষক ইয়াকুব হোসেন সোহেল, সোনিয়া খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমত আরা সহ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

তামিম হোসেন সবুজ, বেনাপোল(যশোর)

০৩ জুন, ২০২৩,  10:55 PM