শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

#
news image

ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবতী তাবাসের কাছে বুধবার একটি এক্সাভেটরের সাথে সংঘর্ষের পর ট্রেন লাইনচ্যুত হয়ে  কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েক ডজন লোক আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। 
ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় ১৭ জন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছ। আহতদের  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ 
তিনি বলেন, অহতদের অনেকের অবস্থা গুরুতর, এ কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ ২৪ টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 
দক্ষিণ খোরাসানের তাবাসের দূরত্ব সড়ক পথে তেহরান থেকে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মির হাসান মুসাভি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেন, ট্রেনটিতে ৩৪৮ জন যাত্রী ছিল।
তিনি বলেন, ট্রেনলাইনের কাছে থাকা ‘একটি এক্সাভেটরের সঙ্গে আঘাতের পরে এটি লাইনচ্যুত হয়।’ 
রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুন, ২০২২,  9:13 PM