শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান(২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালগঞ্জ গরুর হাট এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে নাজমুল হাসান বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময়ে হঠাৎ সে পানিতে ডুব দিয়ে আর ভেঁসে উঠেনি। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে সন্ধান চালায়। খোঁজ না পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নদীতে স্রোত থাকায় এখনো তার সন্ধান মেলেনি।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। 

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে, তবে এখনো নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

আসমাউল আসিফ

০১ জুন, ২০২৩,  7:41 PM