শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাংবিধানিক স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ

#
news image

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সাংবিধানিক স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আদিবাসীরা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা জজ কোর্ট চত্তর প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি জাকোব খালকোর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন, এটিএম শামসুজ্জোহা, আদিবাসী পরিষদের-সভাপতি  দুলাল তিগ্যা সহ অন্যান্য নেতাকর্মীগন

সমাবেশে তাদের দাবিসমূহ ছিল:

১. বাদ পড়া জাতি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া।

২. সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করা।

৩. সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা নিশ্চিত করা এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন করা।

৪. গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি সহ রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার।

৫. সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ ,জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধ করা।

মানববন্ধন ও সমাবেশ পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে আদিবাসীরা।

মো. মুজিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩,  8:04 PM