শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক

#
news image

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওৎ পেতে পড়ে থাকা ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিএন্ডবি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সুইচগিয়ার, চাকু, লোহার চাকু, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এ প্রতিবেদককে বলেন, মহাসড়কের পাশে জঙ্গলে লুকিয়ে থেকে সুযোগ বুঝে বাইরে এসে অপরাধ করে তারা আবার জঙ্গলে পালিয়ে যান। 

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের দক্ষিণ জাম সিংয়ের মো. বাবু (২৪), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মো. মহিউদ্দিন ময়না (৩৩), সাদ্দাম হোসেন (৩২), সাভারের আড়াপাড়া এলাকার মো. রবিন (২৬), রাজবাড়ী সদর থানার মো. সোহান (২০), সাভারের কলমা এলাকার মো. রিপন (২৫) ও জামসিং এলাকার মো. জামাল (৩৫)। 

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ডাকাতির কথা। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত সাত জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এস এম মনিরুল ইসলাম, সাভার 

৩০ মে, ২০২৩,  8:02 PM