শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৬৩ শতাংশ 

#
news image

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৬৩.৪৬ শতাংশ।

সোমবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই লিংকে লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩৫১ জন। এই ইউনিটে  ২৪ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩৬.৫৪ শতাংশ, অর্থাৎ ১৪ হাজার ১৩ জন।

সর্বোচ্চ ৮৫.২৫ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজের মো. রায়হান খান রাজু। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে, গত ২০ মে গুচ্ছের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ও ২৭ মে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ জুন ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নাগরিক প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  11:15 PM