শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কেন্দুয়ায় বিদ্যুৎ বিল নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নামে আদায়ের অভিযোগ 

#
news image

কেন্দুয়ায় নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি'র বিলের টাকা আদায় করা হচ্ছে এখন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র নামে।

এ বিষয়টি ফেইসবুক বা সোসাল মিডিয়ায় গত কয়েক দিন যাবত ঘুরপাক খাচ্ছে। জনমনে সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রভাব। তারা ভাবছে তাদের বিলের কাগজ ঠিক আছে কিনা ! বিদ্যুৎ বিল সঠিকভাবে জমা হচ্ছে কিনা ! ইত্যাদি প্রশ্ন ভুক্তভোগীদের চোখে মুখে ভেসে বেড়াচ্ছে।

ভুক্তভোগী আফিশা খাতুন (৭৫) বলেন,আমরা নেত্রকোনার মানুষ, বিলের কাগজ নোয়াখালীর, নোয়াখালীর মানুষই বিল দিক!আমরা দেবো কেনো?

সোমবার (২৯মে) বিকেলে এবিষয়ে কেন্দুয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম  মো. মুজিবুর রহমানের  সাথে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ বিলের কাগজ সর্ট থাকায় পুরো নেত্রকোনায় প্রায় ৬ লাখ 'নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র  বিলের কাগজ নিয়ে আসা হয়েছে,আর কেন্দুয়ার জন্যে আনা হয়েছে ৫৫ হাজার বিদ্যুৎ বিলের কাগজ। দেশের বিভিন্ন জেলায় অনেক সময়ই এমনটা হয়ে থাকে। কিছু দিন আগে ময়মনসিংহেও এমন হয়েছে।

তিনি আরো জানান,প্রতিটি বিলের কাগজের মূল্য ২ টাকা। ফলে সরকারের কিছু টাকা সেইভ হচ্ছে। কেননা টেন্ডারের মাধ্যমে নতুন করে ছাপাতে হচ্ছে না।এছাড়া আগামী জুলাই মাস থেকে সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্যে একই রকম বিলের কাগজ ব্যবহার করা হবে।

আমারাও নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি'র বিদ্যুৎ বিলের কাগজ ব্যবহার করছি।ঐ বিলের কাগজে 'নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি'র সীল দেয়া আছে। এতে সমস্যার কিছু নেই এবং বিল সঠিক ভাবেই জমা হচ্ছে বলে তিনি মনে করেন।

মেহেদী হাসান, নেত্রকোনা

২৯ মে, ২০২৩,  10:31 PM