শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

#
news image

পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রে ব্যবহারীক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় শামিম ইসলাম মিম (১৫) নামে তার একজন সহপাঠী আহত হয়।

সোমবার (২৯ মে) সকালে পঞ্চগড় সদরের যতনপুকুরী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পরীক্ষার্থী হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। একসময় যতনপুকুরী এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দ্রুত স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন  বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড়

২৯ মে, ২০২৩,  10:25 PM