শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

#
news image

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। 

(২৮ মে) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাট গোবিন্দপুর গ্রামের নান্নু প্রামানিকের বাড়ীর আঙ্গিনায় এই সভা অনুষ্ঠিত হয়।

১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম বাশারুল আলম বাদশা বিশ্বাস। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের সকল কাজে এলাকার জনগণ উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করলে ক্রমান্বয়ে একটি মডেল ইউনিয়নে পরিণত হবে। যেখানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সুবিধা বণ্টনের ক্ষেত্রে কাউকে পেছনে ফেলে রাখা হবে না। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামের নাগরিক সুবিধা পৌঁছে দিতে ইউপিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে পর্যায়ক্রমে শহরের সুবিধাগুলো গ্রামে পৌঁছানো হবে। এজন্য শুধু সরকার একা নয়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আকলীমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী সেখ প্রমুখ। 

এসময় সভায় বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, মোঃ ছিদ্দিক মাষ্টারসহ ১ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

২৯ মে, ২০২৩,  10:24 PM