শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

‘আমাকে আগের মতো খোলামেলা দেখা যাবে না’

#
news image

এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের সংসার ভেঙ্গে যাচ্ছে। কয়েকদিন আগেই তিনি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এবার জানালেন, শিগ্রই কাজে ফিরতে আগ্রহী তিনি। তবে আর আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না তাকে। পর্দায় থেকে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করবেন বলে জানিয়েছেন এই মডেল। সূত্র: আরটিভি অনলাইন

২৬ মে (শুক্রবার) বিকেলে সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আমি নাকি আগের মতো খোলামেলা অবতারে আইটেম সং কিংবা মডেলিং নিয়ে ফিরব। এ ব্যাপারেই আজকের এই ভিডিও বার্তা।’ সূত্র: ফেসবুক

তিনি বলেন, ‘আমাকে কখনোই আগের মতো আইটেম সং কিংবা মডেলিং বা আগের মতো খোলামেলা শর্টফিল্ম কোনোকিছুতেই দেখা যাবে না আর। হ্যাঁ, আমি মিডিয়ায় ফিরছি এবং সেটা কিছু অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। যেমন আমার কাছে ইতোমধ্যে দুটো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করার অফার এসেছে। তো এরকম রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো টক শো- এই টাইপের উপস্থাপনা দিয়েই আমি ফিরতে চাচ্ছি। অবশ্যই আমার সম্মানী বা সেলারি আলোচনা সাপেক্ষে হবে।’

পর্দার ভেতরে থেকে কাজ করতে চান জানিয়ে সানাই বলেন, ‘আমাকে কখনোই আগের মতো খোলামেলা অবতারে দেখা যাবে না। আমি পর্দা মেইনটেইন করে যতটুকু মিডিয়ায় পার্টিসিপেট করা সম্ভব ততটুকুই করতে চাচ্ছি। এবং আমি চাচ্ছি আমার পরিচিত ডিরেক্টর প্রডিউসার আমার সাথে যোগাযোগ করুক। আমি আবারও বলছি, রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা টক শো এই টাইপের অনুষ্ঠান উপস্থাপনার জন্য অপেক্ষা করছি। আমি সেরকম কিছু নিয়েই মিডিয়ায় ফিরতে চাচ্ছি, আগের মতো খোলামেলা কিছু নিয়ে না। থ্যাঙ্ক ইউ।’

নাগরিক বিনোদন ডেস্ক

২৮ মে, ২০২৩,  10:27 PM