শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাতক্ষীরায় গ্রাম বাংলার আকর্ষণীয় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

#
news image

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় রবিবার(২৮মে) বিকালে ঈশ^রীপুর ইউনিয়নে গ্রাম বাংলার আকর্ষণীয় ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বংশীপুর ব্রাদার্স ক্লাব ও ঈশ^রীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈশ^রীপুর বিলে বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়ার অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈশ^রীপুর ইউপির চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলীর সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি এম গোলাম মোস্তফা।

ক্লাব সভাপতি জাহিদ হাসানের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে খুলনা বটিয়াঘাটা এলাকার নাসিমের ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকার করে নড়াইল জেলার মিথুনের ঘোড়া, তৃতীয় স্থান অধিকার করে যশোর এলাকার বজলুলের ঘোড়া ও চতুর্থ স্থান অধিকার বাঘারপাড়ার জাহাঙ্গীরের ঘোড়া।

পুরস্কার হিসাবে ১ম স্থানকে ১২ হাজার টাকা, ২য় স্থানকে ৮ হাজার টাকা, ৩য় স্থানকে ৬ হাজার টাকা ও ৪র্থ স্থানকে ৪ হাজার টাকা প্রদান করা হয়।

ঘোড় দৌড় প্রতিযোগিতাটি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে নারী পুরুষ উপস্থিত হন।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)

২৮ মে, ২০২৩,  10:12 PM

news image
সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা