শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

#
news image

সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাইকৃত ১১লাখ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. শিমুল (৩৬), বরিশালের গৌরনদী থানার বাটাজোর গ্রামের মৃত কাদের ব্যাপারীর ছেলে মো. তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালীর দশমিনা থানার ঠাকুরহাট বাজারের রামবল্লভ এলাকার কালু হাওলাদারের ছেলে মো. জসীম উদ্দিন (৪৫)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ৭ মে সাভারের উলাইলের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রাথমিকভাবে গাড়িটি শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম পটুয়াখালীর দশমিনা থানার আদর্শনগর এলাকার নিজ বাড়ি থেকে জসীমকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসীমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাত ১০টার দিকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হতে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

২৮ মে, ২০২৩,  6:17 PM