শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলাপাড়ায় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে

#
news image

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীত সন্ধ্যা। শুক্রবার রাত ৮ টার দিকে বাংলাদেশ বাউল সমিতি কলাপাড়া  উপজেলা শাখা ও উপজেলা বাউল সংঘ’র উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিলকিস জাহান। এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গামইরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা রানী, উপজেলা বাউল সমিতির সভাপতি মো.মাহাবুবুর রহমান আজাদ, বাউল সংঘের সভাপতি গাজী মো.বাবুল, সাধারন সম্পাদক মো.শামিম বেপারী, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি,এস কে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, মো. নাহিদুল হক, রাসেল মোল্লা ও ওমর ফারুকসহ স্থানীয় সংগীত শিল্পীরা।

নজরুল সংগীত শিল্পী ও তবলা বাদক জগন্নাথ শিকদার বলেন,নজরুল গীতি এখন বাংলা সংস্কৃতির এক উল্লেখযোগ্য গৌরবময় সম্পদ। যতদিন যাচ্ছে তত কদর বাড়ছে। কেননা নজরুল গীতিতো কেবল গীত নয়-অমৃত সুর সুধায় সিক্ত এক অপূর্ব আস্বাদন সামগ্রী। তবে যথাযথ উদ্যোক্তার অভাবে ক্রমশই হারিয়ে যেতে বসেছে সুর ও তালের লহরী এমনটাই জানিয়েছেন এই শিল্পী।

উপজেলা বাউল সংঘের সাধারন সম্পাদক মো.শামিম বেপারী বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাউলদের স্বত্তা নিয়ে কথা বলেছেন। তাই আমরা বাউলরা কবির প্রতি কৃতজ্ঞ। প্রতি বছরই তার জন্ম বার্ষিকী উপলক্ষে এ ধরনের অয়োজন করে থাকি। এছাড়াও লালন সাইজী, হাসন রাজা, বাউল আব্দুল করিম, মাতাল কবি রাজ্জাক দেওয়ান, রশিদ সরকার, উকিল মুন্সি সহ গুনিজনদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয় বলে তিনি জানান।

এস কে রঞ্জন, কলাপাড়া

২৭ মে, ২০২৩,  8:53 PM