উল্লাপাড়ায় ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে চালক নিহত আহত ৫

#
news image

শনিবার বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা চৌকিদহ সেতুর কাছে  যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে ১০ চাকার একটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। আহতরা সবাই অটো রিক্সার যাত্রী। নিহত ব্যক্তি হলেন অটোরিক্সা চালক মোহাম্মদ আলী শেখ (৪২)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।

আহতদের প্রথমে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে  পাঠানো হয়। চালক মোহাম্মদ আলী সদর হাসপাতালে যাবার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌকিদহ সড়ক সেতুর পাশে অটোরিক্সাটি একটি অটো ভ্যানকে ওভারটেক করার সময়  দ্রুতগামী বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে এই দূঘর্টনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ, উল্লাপাড়া থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনায় কবলিত যাত্রীদের উদ্ধার অভিযানে অংশ নেয়।

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ)

২৭ মে, ২০২৩,  8:12 PM