শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিবি আহত আটক-২

#
news image

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঢাকার সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার রাতে সাভার পৌরসভার জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব শনিবার সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক একজনের নাম মো. দেলু বলে ডিবি পুলিশ জানালেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহত ডিবি পুলিশের সদস্য মো. সুলতান সহকারী উপ-পরিদর্শক হিসেবে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশে সাভারে কর্মরত আছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সাভারের জামসিং এলাকায় ভাড়া বাসায় থাকেন এএসআই সুলতান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসার আশপাশেই ছিলেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই ডিবি পুলিশের কর্মকর্তার কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। তার সাথে কথা বলা গেলে আসল কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

২৭ মে, ২০২৩,  8:07 PM