শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১

#
news image

সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার ওভারব্রীজের কাছে এ অভিযান চালানো হয়। আটক আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭) চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারকেজিপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আজ শনিবার সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী যাত্রীবাসটি ঘটনাস্থলে পৌছলে র‌্যাব সদস্যরা বাসটিতে তল্লাশি চালায়। এসময় মাদক কারবারি আব্দুল্লাহ হেল বাপ্পিকে আটক ও তার হেফাজতে থাকা ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ

২৭ মে, ২০২৩,  7:16 PM