নান্দাইলে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন দৃশ্যমান
মোঃ শাহজাহান ফকির, নান্দাইল
২৭ মে, ২০২৩, 7:10 PM

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে উপজেলার চিত্র। যুগ যুগ ধরে অবহেলিত নান্দাইল উপজেলাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের প্রচেষ্টায় উন্নীতকরন সম্ভব হয়েছে।
একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নান্দাইল উপজেলা। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত উপজেলাটিতে স্বাধীনতা পরবর্তী ৪০ বছরেও যা উন্নয়ন সম্ভব হয়নি, তা আওয়ামীলীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে গত ৯ বছরে নান্দাইল উপজেলায় প্রাতিষ্ঠানিক অবকাঠামোর ব্যাপক উন্নয়নে আমুল পরিবর্তন ঘটেছে। এছাড়া নান্দাইল পৌরসভা এখন তৃত্বীয় থেকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়েছে।
২০১৪ সন থেকে একাধারে দুইবারের সংসদীয় ক্ষমতায় থাকা আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন দৈনিক আমার সংবাদের প্রতিবেদকের সাথে এক সাক্ষাতকারে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে নিরলস কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে নান্দাইলে প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের নতুন ভবন নির্মাণ, বহুতল কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণ, মশুল্লী স্কুল এন্ড কলেজ ভবন সহ মোট ৭টি কলেজে তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে।
৩৬টি মাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে ২২টিতে চারতলা ভবন নির্মাণ, প্রাথমিকে ১৭৮ এর মধ্যে ১৫০টিতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরও চলমান রয়েছে। ৩৯টি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পাঁচতলা বিশিষ্ট নতুন উপজেলা প্রশাসনিক ভবন, উপজেলা পরিষদ হল রুম, উপজেলা কৃষি অফিস দ্বিতল ভবন, দ্ইু কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাঁচতলা ভবন, সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ, বহুতল বিশিষ্ট নতুন নান্দাইল পল্লী বিদ্যুত ও জোনাল অফিস নির্মাণ, মুশুল্লী সাব বিদ্যুৎ স্টেশন ও সীডস্টোর সাব বিদ্যুৎ স্টেশন নির্মাণ কালিয়াপাড়া নতুন মার্কেট, সীডস্টোর বাজার মার্কেট ভবন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ও মুক্তিযোদ্ধাদের নিজ বাড়িতে বীর নিবাস নির্মাণ করা হয়েছে। ফলে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী।
এ বিষয়ে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, স্বাধীনতার ৪০ বছরে যা উন্নয়ন সম্ভব হয়নি, তা বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমার নেতা সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নিরলস প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। যা দৃশ্যমান ও নান্দাইলবাসী এর স্বাক্ষী। আগামী নির্বাচনে নৌকার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি।