ঝিনাইদহে ১০ দিনব্যাপী বিসিক শিল্পউদ্যোক্তা মেলা শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে, ২০২৩, 6:40 PM

ঝিনাইদহে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে ।
শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কার্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক (ডিসি) এসএম রফিকুল ইসলাম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, চতুর্থ শিল্পবিপ্লবে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান রাখতে এবং তাদের উৎপাদিত পণ্যের প্রসার বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। ‘মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৪৫টি স্টল বসেছে যা শেষ হবে আগামী ৪ জুন।
াউদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল হাই তার বক্তব্যে বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের শিল্প অন্যান্য দেশের মতই ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশজপণ্যকে অধুনিকবিশে^র সর্বত্র প্রসার ও বাজারজাতকরণে হস্ত ও কারুশিল্পসহ সব ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পৃক্ত করে তুলতে পারলেই উদ্যোগটি সফলতার পথ দেখবে। এব্যাপারে বিসিক কর্তৃপক্ষকে আরও আন্তরিক সেবাদান ও উদ্যোক্তাদের উৎসাহিত করার আহবান জানান আব্দুল হাই।