শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মারপিট করে আহত করার ঘটনার বিচার চেয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছোট বোন মনোয়ারা বেগম।

শুক্রবার দুপুরের দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে মনোয়ারা বেগম বলেন, বলইবুনিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের তার বড় ভাই সরোয়ার হোসেন শিকদার তাদেরকে পৈত্রিক জমি থেকে বিতাড়িত করার চেষ্টা চালিয়ে আসছে। ঘটনারদিন মঙ্গলবার দুপুরে লোকজন নিয়ে তাদের ওপর অতর্কীত হামলা চালায়। এতে তার মেঝ ভাই মোফাজ্জেল হোসেন শিকদারের স্ত্রী গৃহবধূ নাজমা বেগম (৪৫), ও তার ২ ছেলে জুয়েল শিকদার ও তাওহিদ শিকদার আহত হয়। এদের মধ্যে গুরুত্বর জখমী নাজমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলাকারীরা কৃষক মোফাজ্জেল হোসেনের বাড়ির সুপারী গাছসহ বিভিন্ন গাছপালা কেটে ক্ষতিস্বাধন করে।

দ্বিতীয় দফায় বুধবার সকালে আবারও ওই বাড়িতে হামলা চালালে এসময় নিরুপয় হয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তায় রক্ষা পায়। 

অসহায় মনোয়ারা এবং তার ভাই কৃষক মোফাজ্জেল এখন প্রভাবশালী বড়ভাইয়ের হুমকি-ধুমকিতে, নিরাপত্তহীনতার ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। প্রশাসনের কাছে তার বড় ভাইয়ের এ ধরনের কর্মকান্ডের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছেন মনোয়ারা বেগম । এ  ঘটনায়  মোফাজ্জেল শিকদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ

২৬ মে, ২০২৩,  6:37 PM