ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মে, ২০২৩, 11:13 PM

ঝিনাইদহের শৈলকুপায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শৈলকুপা থানা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম কোবাদ ও সাংবাদিক এম হাসান মুসা।
প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আত্মহত্যা একটি জীবন নয় পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। পরিবারের অভিভাবকদের এব্যাপারে অগ্রণি ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি অভিভাবকদের তাদের সন্তানদের সাথে সুন্দর আচরন ও তাদের সঠিকভাবে পরিচালনা করার আহবান জানান। কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয় সেলক্ষ্যে তিনি অভিভবক ও সংশ্লিষ্টদের হুসিয়ার করে দেন। এ জন্য দরকার হলে আইনের কঠোর প্রয়োগ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে কম্পিউুটার ট্যাব বিতরণ করেন।