দুর্গাপুরের কিশমত গনকৈড় ইউনিয়ন উন্মুক্ত বাজেট ঘোষণা

#
news image

রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ২ নং কিশমত গনকৈড় ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন।  

বৃহস্পতিবার (২৫ মে) ২নং কিশমত গনকৈড়  পরিষদের চত্ত্বরে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।  এবারের বাজেটে আয়-ব্যয় সমান রেখে ১ কোটি  ৩৭ লক্ষ ১৭ হাজার ৭শ ৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা ও উন্নয়ন খাতে ১ কোটি  ৫০ হাজার ৩৫৯ টাকা ধরা হয়েছে। 

এসময় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা রেজিস্ট্রার আলহাজ্ব আব্দুর রউফ সরকার।  এছাড়াও উপস্থিত ছিলেন কিশমত গনকৈড়  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী মোল্লা, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও সদস্য আঃ মজিদ মোল্লা, ভবানিপর সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল,  রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবির আলী সরকার, উজাল খলসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগনসহ  ইউপি সদস্য ইয়াছিন আলী, সদস্য মাহাতাব হোসেন , ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য আকরাম আলী, ইউপি সদস্য ওয়াজেদ আলী, মহিলা মেম্বার মেরিনা, রহিমা বেগম, মহিলা ইউপি সদস্য শেফালী  প্রমূখ।

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর (রাজশাহী) 

২৫ মে, ২০২৩,  11:11 PM