শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে জাতীয় কৃষক সমিতির সম্মেলন উপলক্ষে মিছিল ও পথসভা  

#
news image

বাংলার কৃষক -খেত মজুর এক হও ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন গড়ে তোল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭তম জাতীয় সম্মেলন ৩০-৩১মে পুরাতন বাস স্ট‍্যান্ড (কানাইখালি) নাটোরে জাতীয় কৃষক সমিতির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) বিকালে  উপজেলা জাতীয় কৃষক সমিতির আয়োজনে জাতীয় সম্মেলন উপলক্ষে প্রচার মিছিলটি নর্থ বেঙ্গল সুগার মিলস্ শহীদ মিনার চত্বরে থেকে শুরু হয়ে গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে গোপালপুর টেম্পু স্ট্যান্ডে এসে শেষ হয় পরে এক পথ সভায় উপজেলার জাতীয় কৃষক সমিতির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সদস্য ও নাটোর জেলার জাতীয় কৃষক সমিতির সিনিয়র সহ- সভাপতি অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাটের মূল্য প্রতি মণ ৬০০০টাকা, আখের মূল্য ৩০০টাকা নির্ধারণ কর, বন্ধ পাট ও চিনি কলকে আধুনিক করন ও বহুমুখীকরন করে চালু কর, বিদুৎ এর কমাতে হবে, সার, কীটনাশক ও বীজের মূল্য কমাও,অবিলম্বে সারা দেশে রেশনিং ব‍্যবস্থা চালু করো,পাট সহ অন‍্যান কৃষি পণ্যের দাম বৃদ্ধি করো,খাদ্য নিরাপত্তায় খোদ কৃষকের হাতে জমি দাও-ভূমি সংস্কার করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কাস পার্টির সহ সভাপতি মাষ্টার মতিউর রহমান,থানা ওয়ার্কাস পার্টির সভাপতি বাবু সুকুমার সরকার,থানা জাতীয় কৃষক সমিতির সহ- সভাপতি আব্দুস সামাদ, সদস্য  ও শ্রমিক নেতা আব্দুর রব, আবুল কালাম আজাদ,থানা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ জাতীয় কৃষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

২৫ মে, ২০২৩,  11:10 PM