শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নান্দাইলে ৯টি চোরাই গরু উদ্ধার আটক - ১

#
news image

 ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের জনৈক গিয়াস উদ্দিনের বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এসময় উক্ত চোরাই গরুর সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে, বৃহস্পতিবার (২৫মে) পনে বারোটার দিকে নান্দাইল মডেল থানার অফিসার মো. রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনা মোতাবেক খবর পেয়ে এসআই পূর্ণ চিছাম তাঁর সঙ্গীয় ফোর্স কামালপুর গ্রাম থেকে গিয়াস উদ্দিনের বাড়ি থেকে ৩টি গাভী, ৩টি বকনা বাছুর ও ৩টি ছোট বাচুর সহ মোট ৯টি চোরাই গরু উদ্ধার করে থানা নিয়ে আসে।

এসময় বাড়ির মালিক গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) পূর্ণ চিছাম বলেন, আটককৃত ব্যক্তি গিয়াস উদ্দিন জানান যে, তাঁর ছেলে হাবেল মিয়া ওরফে পাবেল মিয়া (৩৮) ও শফিকুল ইসলাম শফিক (৩৫) সহ অজ্ঞাত কয়েকজন লোক গরুগুলো তার বাড়িতে নিয়ে আসে। এর বেশিকিছু সে বলতে পারছেনা না। তবে এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ বলেন, গরু চোরদের গ্রেফতার করা হলে গরু চুরির মূল সিন্ডিকেটকে ধরা সম্ভব হবে। আমরা এ জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল

২৫ মে, ২০২৩,  11:08 PM