শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

#
news image

কুষ্টিয়ার খোকসায় বাসের ধাক্কায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ খোকসা উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজন শমসপুর ক‌লে‌জের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৫ মে, ২০২৩,  11:00 PM