সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলকালে ১টি ষ্টিলবডি নৌকাসহ আটক-৪

#
news image

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলকালে ১টি ষ্টিলবডি নৌকা সহ ৪ জনকে আটক করেছে টুকেরবাজার নৌ –পুলিশ। বুধবার যাদুকাটা নদীর মিয়ারচর এলাকাতে অভিযান চালিয়ে নৌকাসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মৃত আব্দুছ ছামাদের ছেলে জাকির মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গিরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল মিয়া, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নজরুল হক ও আব্দুর রহিমের  ছেলে লোকমান হোসেন।

জানা গেছে, নৌ-পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমীন এর নির্দেশনায় টুকের বাজার নৌ-পুলিশের ইনচার্জ পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অবৈধ ভাবে চালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে ৪ জনকে আটক করেন।

আটকের ঘটনাটি নিশ্চিত করে টুকের বাজার  নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিমল চন্দ্র মল্লিক জানান, গোপন সংবাদের মাধ্যামে খবর পেয়ে ফাজিলপুর যাদুকাটা নদীর মিয়ারচর নামক স্থানে নদীর পুর্ব পাড় হতে বালু উত্তোলনকালে একটি ষ্টিলবডি বালুভর্তি নৌকাসহ ৪ জনকে আটক করা হয়।

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ 

২৫ মে, ২০২৩,  2:36 PM